ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ট্রাইব্যুনালের আদেশে সেনা কর্মকর্তাদের কারাগারে, শেখ হাসিনাসহ পলাতকদের নামে বিজ্ঞপ্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৩৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৩৫:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ট্রাইব্যুনালের আদেশে সেনা কর্মকর্তাদের কারাগারে, শেখ হাসিনাসহ পলাতকদের নামে বিজ্ঞপ্তি ছবি: সংগৃহীত
গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।
 
শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে এই কর্মকর্তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন। তিনি বলেন, “তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ, তারা এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের অধীনে। কোথায় রাখা হবে, কোন জেলে বা সাব-জেলে — তা সরকারের সিদ্ধান্ত।”
 
সম্প্রতি সরকার বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, এই কর্মকর্তাদের সেই বিশেষ কারাগারেই রাখা হতে পারে।
 
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন জানিয়েছেন, আদালতের নির্দেশে আসামিদের সেনানিবাসের সাব-জেলে নেওয়া হয়েছে এবং তারা এখন থেকে কারা কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে থাকবেন।
 
এই নির্দেশের মাধ্যমে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রক্রিয়ায় নতুন ধাপ যুক্ত হলো। আদালতের এই পদক্ষেপ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যুক্ত হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।