ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:২৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:২৬:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি অনুমোদন ছবি: সংগৃহীত
দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকার সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি হবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং আরও ৫০ হাজার টন আতপ চাল আনা হবে সরকার থেকে সরকারের (G2G) চুক্তিতে।
 
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 
প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানিতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম নির্ধারিত হয়েছে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।
 
অন্যদিকে, মায়ানমার রাইস ফেডারেশন থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানির জন্য ২২৯ কোটি ৩২ লাখ টাকার চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।
 
মোট ব্যয় হবে প্রায় ৪৪৬ কোটি ২৩ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫–২৬ অর্থবছরের এই সিদ্ধান্তকে চলমান খাদ্য মজুত ও মূল্য স্থিতিশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।