ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইসলামী ব্যাংকিং খাতের তারল্য সংকট নিরসনে চালু হচ্ছে নতুন দুই আর্থিক উপকরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ইসলামী ব্যাংকিং খাতের তারল্য সংকট নিরসনে চালু হচ্ছে নতুন দুই আর্থিক উপকরণ বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকিং খাতের তারল্য (লিকুইডিটি) সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক চালু করতে যাচ্ছে দুটি নতুন আর্থিক উপকরণ— ইসলামি মুদ্রা বাজার এবং মূলধন বাজার। এই উপকরণ চালু হলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো একে অপরের কাছ থেকে সুদবিহীন ভিত্তিতে সহজেই ধার নিতে পারবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ইসলামি ব্যাংকিংবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রচলিত কল মানি মার্কেট বা সুদভিত্তিক ব্যাংকিং থেকে ধার নেওয়া ইসলামী ব্যাংকের জন্য শরিয়াহসম্মত নয়। ফলে তারল্য সংকট দেখা দিলেও তারা প্রচলিত পথে সমাধান খুঁজে পায় না। এই প্রেক্ষাপটেই নতুন দুটি বাজার চালুর উদ্যোগ।

এছাড়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে ইসলামি পুঁজিবাজার, তাকাফুল (ইসলামী বিমা) ও ক্ষুদ্রঋণ খাত সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২৪ শতাংশের বেশি এবং বিনিয়োগের ২৮ শতাংশের বেশি রয়েছে ইসলামী ব্যাংকগুলোর অধীনে। তবে চাহিদার তুলনায় ইসলামী ব্যাংকের গ্রামীণ শাখার সংখ্যা এখনও কম। বিশেষ করে গ্রামাঞ্চলে ইসলামী ব্যাংকিংয়ের চাহিদা শহরের তুলনায় অনেক বেশি।

প্রতিবেদন আরও বলছে, ইসলামী ব্যাংকগুলোকে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, মহিলা উদ্যোক্তা সহায়তা এবং সরকারি প্রকল্পে অর্থায়নে আরও সক্রিয় হতে হবে। এছাড়া সুকুক বন্ড চালুর মাধ্যমে যে অর্থ সংগ্রহ হয়েছে, তা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এসব উদ্যোগ ইসলামি আর্থিক খাতকে আরও স্থিতিশীল, সম্প্রসারিত ও জনমুখী করে তুলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।