সীমান্তে মাদক ঠেকাতে সদা সতর্ক বিজিবি: জয়পুরহাটে আলোচনা সভায় লে. কর্নেল আরিফুর দৌলা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:৩০:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:৩০:৫০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা।
পাশের দেশ থেকে মাদকদ্রব্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে হিলির ফেরদৌস আলী মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা সব সময় সীমান্তে কড়া নজরদারি রাখি, যাতে মাদকদ্রব্য দেশে প্রবেশ করে আমাদের ছাত্র-যুব সমাজকে ধ্বংস বা অবক্ষয়ের দিকে নিয়ে যেতে না পারে।”
তিনি আরও জানান, “বাংলাদেশের ভারতের সঙ্গে রয়েছে ৪ হাজার ৩০ কিলোমিটার এবং মায়ানমারের সঙ্গে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত। এই প্রায় ৪ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত এলাকা ২৪ ঘণ্টা বিজিবি মেইনটেইন ও দেখভাল করে।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লে. কর্নেল আরিফুর দৌলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সহসভাপতি সামশুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।