ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

২৪ ঘণ্টা ‘ধানের হেল্পলাইন’ চালু করল ব্রি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:১৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:১৯:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
২৪ ঘণ্টা ‘ধানের হেল্পলাইন’ চালু করল ব্রি বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
ধান উৎপাদনে সার ব্যবস্থাপনা, আগাছা দমন, রোগবালাই, পোকামাকড় ও সেচ সংক্রান্ত পরামর্শ দিতে ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। দেশের যেকোনো প্রান্তের কৃষক এখন ০৯৬৪৪৩০০৩০০ নম্বরে কল করে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।
 
বুধবার (২৫ জুন) ব্রির গাজীপুর কার্যালয়ে অনুষ্ঠিত ‘আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এই হেল্পলাইন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
 
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, বৈরি আবহাওয়ার কারণে কৃষকরা চাষাবাদে নানা সমস্যার মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে সময়োপযোগী পরামর্শ দিতে হেল্পলাইন চালু করা হয়েছে। তিনি জানান, ব্রি এখন পর্যন্ত ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড।
 
কর্মশালায় জানানো হয়, এই হেল্পলাইনের মাধ্যমে কৃষকরা ধানের জাত নির্বাচন, সার প্রয়োগ, আগাছা ও পোকা নিয়ন্ত্রণ এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত তথ্য জানতে পারবেন। ভবিষ্যতে অ্যাপ ও এসএমএসের মাধ্যমে এ তথ্য পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে।
 
ব্রির এ্যাগ্রোমেট ল্যাবের সমন্বয়কারী ড. এ বি এম জাহিদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষা ১০-১৫ দিন বিলম্বে শুরু হচ্ছে এবং শীতের তীব্রতা কমছে। নিযাজ মোহাম্মদ ফারহাত রহমান জানান, ইতোমধ্যে ২৯ হাজার ৩৫৪ জন কৃষকের তথ্যভাণ্ডার গড়ে তোলা হয়েছে, যা বাড়িয়ে দেড় লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
 
পরিশেষে, ব্রি মহাপরিচালক বলেন, ধান শুধু খাদ্য নয়, কৃষকের জীবিকার মূল উৎস এবং খাদ্য নিরাপত্তার ভিত্তি। প্রযুক্তিনির্ভর কৃষি নিশ্চিত করতে কৃষকদের কাছে তথ্য পৌঁছানো জরুরি, আর এই হেল্পলাইন সেই পথকে আরও সহজ করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।