ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

১১ মাসের পরিশ্রমে প্রস্তুত কাবার নতুন কিসওয়া উন্মোচন করল সৌদি আরব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:০৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:০৮:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
১১ মাসের পরিশ্রমে প্রস্তুত কাবার নতুন কিসওয়া উন্মোচন করল সৌদি আরব পবিত্র কাবা শরিফ
সৌদি আরব দীর্ঘ ১১ মাসের নিবিড় পরিশ্রমের পর কাবার নতুন কিসওয়া (গিলাফ) উন্মোচন করেছে। এই কিসওয়া পবিত্রতা ও ইসলামি কারুশিল্পের অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত। ৪৭টি হাতে তৈরি রেশমি প্যানেল, ৬৮টি কোরআনের আয়াত এবং সোনা-রুপার সুতোয় সূচিকর্মে নির্মিত এই গিলাফের ওজন ১৪০০ কেজিরও বেশি।
 
২০২৪ সালের জুলাই মাসে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা-তে এর উৎপাদন কাজ শুরু হয়। ডিজাইনার, শিল্পী, ক্যালিগ্রাফার ও বয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে নির্ধারিত হয় বছরের কোরআনিক আয়াত ও অলঙ্করণ। সাত ধরনের উন্নতমানের কাপড়ে তৈরি ৪৭টি প্যানেলে সূচিকর্ম করা হয় কিসওয়ার বিখ্যাত সোনালি ‘হিজাম’ বা বেল্ট।
 
প্রতিটি ধাপে কাটা, বোনা, সূচিকর্ম ও চূড়ান্ত সংযুক্তির কাজ পবিত্রতার মানদণ্ড অনুসারে গভীরভাবে পরীক্ষা করা হয়। বাইরের স্তর কালো রেশম দিয়ে তৈরি হলেও ভিতরে ব্যবহার করা হয়েছে সবুজ, লাল, সাদা ও সুতির কাপড়, যা কাঠামোগত দৃঢ়তা ও আভিজাত্য নিশ্চিত করে।
 
কারিগররা সোনার প্রলেপযুক্ত রুপার সুতো দিয়ে রেশমি কাপড়ে সূচিকর্ম করেন ৬৮টি কোরআনের আয়াত, যাতে আল্লাহর নাম, ঈমানের ঘোষণা, কাবার মাহাত্ম্য, দয়া, ঐক্য ও ভক্তির বার্তা তুলে ধরা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।