ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐকমত্য গঠিত হয়নি: ড. আলী রীয়াজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৪৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৫০:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐকমত্য গঠিত হয়নি: ড. আলী রীয়াজ ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনো কোনো ঐকমত্য তৈরি হয়নি।
 
বুধবার (২৫ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
 
তিনি জানান, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) প্রস্তাব পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য একটি নিয়োগ কমিটির প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি।
 
ড. আলী রীয়াজ জানান, বেশিরভাগ দল এ প্রস্তাবকে স্বাগত জানালেও কিছু দল আপত্তি জানিয়েছে এবং পরামর্শও দিয়েছে। এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে উত্থাপন করা হবে।
 
তিনি আরও বলেন, নিয়োগ কমিটি নিয়ে সিদ্ধান্ত না হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।