ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, যানচলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:২৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:২২:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, যানচলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে রাজধানীর ৮৭টি কেন্দ্রে শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।
 
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষা চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত সহজ করতে নাগরিকদের কিছু নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে।
 
নির্দেশনাসমূহ:
 
পরীক্ষার্থীরা যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রে রওনা হবেন।
 
ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসলে পরীক্ষাকেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
 
পরীক্ষা শেষে একইভাবে হেঁটে গিয়ে কাছাকাছি স্থান থেকে গাড়ি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
 
কোনো যানবাহন কেন্দ্রে আশপাশে পার্কিং করা যাবে না। করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
অভিভাবকদের কেন্দ্রের আশপাশে সড়কে অবস্থান না করতে বলা হয়েছে। তা সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
 
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে এবং শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণকে কেন্দ্র সংলগ্ন সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
 
 
ডিএমপি ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা কামনা করেছে নাগরিকদের কাছ থেকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।