ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কাঁঠালসহ কৃষিপণ্য রপ্তানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
কাঁঠালসহ কৃষিপণ্য রপ্তানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বৈঠক ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ও চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মধ্যে কৃষিপণ্য বাণিজ্যিকীকরণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এ বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা কৃষি খাতে অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিএসিসি’র ভাইস মিনিস্টার ওয়াং লিং জুন। আলোচনায় কৃষিপণ্যের রপ্তানি-আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকারভিত্তিক বাজার সম্প্রসারণ, কোয়ারেন্টাইন ও কাস্টমস সহযোগিতা জোরদার করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার মাধ্যমে সক্ষমতা উন্নয়নসহ দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
 

জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের আম চীনা বাজারে রপ্তানির সাম্প্রতিক অনুমোদনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি এ সাফল্যের ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের প্রক্রিয়াজাত সহজীকরণ, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি সহযোগিতা আরও জোরদার করার প্রস্তাব দেন। পাশাপাশি পরিদর্শন ও পরীক্ষাগারের ফলাফলের পারস্পরিক স্বীকৃতি, ডিজিটাল অনুসন্ধান ও ঝুঁকিভিত্তিক ছাড়পত্র ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। কাঁঠাল, পেয়ারা, আলু ও সুগন্ধি চাল পরীক্ষামূলকভাবে রপ্তানির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
 

বৈঠকে দুই পক্ষই কৃষি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।