ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৮:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি ছবি সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী, আইন ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত বেশ কয়েকজন জেলা ও দায়রা জজ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমসহ আরও অনেকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শপথের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যিনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সেই আইন সচিবও এবার বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, একই দিন দেশের জেলা আদালতে বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকাসহ ১৯ জেলায় একযোগে ২৩০ জন বিচারককে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৪১ জন জেলা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।