ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ১৫, রয়টার্সের সাংবাদিকও নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:০৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:০৬:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
গাজায় হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ১৫, রয়টার্সের সাংবাদিকও নিহত ছবি সংগৃহীত

গাজার নাসের হাসপাতালে সোমবার (২৫ আগস্ট) ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিকও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাংবাদিকদের একজন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাংবাদিক হুসাম আল-মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। হামলায় আহতদের মধ্যে রয়েছেন হাতেম খালেদ নামের এক আলোকচিত্রী, যিনি রয়টার্সের সঙ্গেই যুক্ত ছিলেন।
 

এ ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

গাজায় চলমান সংঘাতের মধ্যে সাংবাদিক ও সাধারণ মানুষের হতাহতের ঘটনা ক্রমেই বেড়ে চলছে। আন্তর্জাতিক মহল এ ধরনের হামলার নিন্দা জানালেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এখনো দেখা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।