ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দারের পরিচয়পত্র পেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:১৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:১৬:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দারের পরিচয়পত্র পেশ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: রাষ্ট্রপতির কার্যালয়
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত এক সৌহার্দপূর্ণ অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
 
অনুষ্ঠানে পাকিস্তানি হাইকমিশনার রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের সরকার ও জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করতে সহায়ক হবে।
 
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইমরান হায়দারকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি নতুন দায়িত্ব পালনে হাইকমিশনারের সফলতা কামনা করেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করার আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।