ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:১৪:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের আহ্বান
তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক জবাবদিহির আহ্বান জানান।
 
শনিবার (২১ জুন) সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন।
 
তিনি বলেন, ইসরাইলের এ ধরনের উসকানিমূলক ও বেপরোয়া কার্যক্রম শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।
 
ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
 
রোহিঙ্গা সংকটের বিষয়ে ওআইসির আইনি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং আইসিজেতে চলমান মামলায় আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
 
পররাষ্ট্র উপদেষ্টা মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইসলামভীতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসির কার্যকর ও শক্তিশালী ভূমিকার ওপর জোর দেন এবং সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বাস্তবায়ন কাঠামো জোরদারের আহ্বান জানান।
 
সম্মেলনের সাইডলাইনে তিনি মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
 
ওআইসির এই সম্মেলনের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, এবং বিকেলে ইরানের ওপর ইসরাইলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।