ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশি টাকায় ৭০টিরও বেশি দেশে রবি-এয়ারটেলের রোমিং সেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৬:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
বাংলাদেশি টাকায় ৭০টিরও বেশি দেশে রবি-এয়ারটেলের রোমিং সেবা ছবিঃ সংগৃহীত

বিদেশ ভ্রমণকারীদের জন্য আরও সহজ হলো মোবাইল রোমিং সেবা। এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা ৭০টিরও বেশি দেশে বাংলাদেশি টাকায় সরাসরি মূল ব্যালান্স থেকে রোমিং প্যাক কিনতে পারবেন। এ সুবিধা ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে, যেখানে কোনো ক্রেডিট কার্ড বা আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হবে না। প্যাক কেনার পর এটি কার্যকর হবে শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোর পর থেকে।
 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকায় রবির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেওয়া হয়। রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ জানান, নতুন রোমিং প্যাকগুলোতে বেশি ডাটা, উন্নত ফিচার এবং প্রতিযোগিতামূলক দাম রাখা হয়েছে। এতে রয়েছে সাশ্রয়ী ডাটা বান্ডেল, কম্বো অফার এবং এশিয়া-স্পেশাল প্যাক, যা অ্যাপের মাধ্যমে দ্রুত সক্রিয় করা যাবে।
 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের যুগ্ম পরিচালক শাহজাহান আলী বলেন, স্থানীয় মুদ্রায় রোমিং সুবিধা বিদেশে লেনদেনকে সহজ ও স্বচ্ছ করবে এবং আন্তর্জাতিক পেমেন্টের ওপর নির্ভরতা কমাবে। তিনি একে বাংলাদেশের টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান মনি, উপপরিচালক ফারজানা রহমান এবং রবির শীর্ষ কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।