বায়তুল মুকাররমে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:৪৩:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:৪৪:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৫ বার পঠিত
জাতীয় মসজিদ বায়তুল মুকাররম। ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় কোরআন খতম এবং বাদ জোহর বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আবদুস সালাম খান।
এছাড়া ফাউন্ডেশনের সচিব, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপপরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। একই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।