ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে ডাকাত দলের ৯ সদস্য আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৪৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৪৪:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে ডাকাত দলের ৯ সদস্য আটক ছবি সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতি চলাকালীন পুলিশের অভিযান থেকে পুলিশ কনস্টেবল, চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে তাদের কাছে থাকা ৭টি মোটরসাইকেল এবং ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার আল মুন্সির মোড় এলাকা থেকে এই গ্রেফতার অভিযান চালানো হয়। অভিযুক্তদের মধ্যে সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর, গোপালগঞ্জ ও নড়াইলের বিভিন্ন এলাকা থেকে আসা সদস্য রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টহল চলাকালে সন্দেহজনক গোষ্ঠীটিকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে পুলিশের কোটি, রড, হাতুড়ি, দাসসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলগুলোর নাম্বার প্লেট খুলে রাখা ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলার অনুসন্ধান চালানো হচ্ছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, তারা বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। অভিযুক্তদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।