ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে সেনা কর্মকর্তা হেফাজতে, পার্বত্য পরিস্থিতি নিয়েও সতর্ক বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৮:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে সেনা কর্মকর্তা হেফাজতে, পার্বত্য পরিস্থিতি নিয়েও সতর্ক বার্তা ছবি সংগৃহীত

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগে সেনাবাহিনীর মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনী সদর দফতরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

তিনি বলেন, মেজর সাদিকের বিরুদ্ধে ওঠা অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম। তিনি বলেন, ইউপিডিএফ ও জেএসএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও সিভিল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে আদর্শিক ও জাতিগত মিল থাকার কারণে তাদের মধ্যে যোগাযোগ থাকা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে কেএনএফের কার্যক্রম কমে এসেছে এবং সেনা অভিযানে তাদের ঘাঁটি ও শক্তি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আরও বলেন, কেএনএফকে এখন অনেকটাই দুর্বল করা হয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, একটি স্বাধীন দেশে কোনো সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য কখনোই গ্রহণযোগ্য নয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।