সহকারী কমিশনার (ভূমি) পদে থাকা ১০২ কর্মকর্তা প্রত্যাহার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৮:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৯:২৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে থাকা ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত আটটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস ক্যাডারের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষ্যে এসব কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।