ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আনোয়ারায় চোর সন্দেহে কাটা হলো পায়ের রগ, গ্রেপ্তার দুই ভাই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:২৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৫২:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
আনোয়ারায় চোর সন্দেহে কাটা হলো পায়ের রগ, গ্রেপ্তার দুই ভাই মনছুর (৩৫) ও তার ভাই মিনহাজ (২২)
আনোয়ারায় চোর সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামে এক অটোরিকশা চালককে মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২৮ জুলাই) ভোররাত তিনটার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দিঘীর পাড় এলাকায় এঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান একই এলাকার আবু সমার ছেলে। এ ঘটনায় আহতের ভাই নাজিম উদ্দীন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ করে ১৫ থেকে ২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ মো. মনছুর (৩৫) ও তার ভাই মিনহাজ (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
 
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, চোর সন্দেহে তাকে মারধরের ঘটনায় আহত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় তার মাথার আঘাত ও পায়ের রগ কেটে গেছে বলে আমরা দেখি।
 
পুলিশ সূত্র জানায়, বরুমচড়া এলাকার শামসুল ইসলামের ছেলে মনছুর আলম ও তার স্বজনরা অটোরিকশা চালক নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নানকে ব্যাটারি চুরি করছে বলে সন্দেহ করে বাড়ি থেকে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রে মাথায় কোপ এবং পায়ের রগ কেটে দেয়। পরে খবর পেয়ে আহতের ভাই নাজিম তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 
আহতের ভাই মামলার বাদী মো. নাজিম উদ্দীন বলেন, দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানান রোগীর ডান পায়ের রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।
 
তিনি আরও বলেন, ঘর থেকে ডেকে নিয়ে তাকে মারধর করে তারা। সকালে গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আমরা।
 
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মাথা ও পায়ের রগ কাটা অবস্থায় এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে প্রেরণ করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, থানায় মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।