ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মসজিদে নববীতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু, হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৪৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:১৮:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
মসজিদে নববীতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু, হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা ছবি সংগৃহীত

হজ ও ওমরাহ পালনকারীদের ধর্মীয় সহায়তা দিতে মদিনার মসজিদে নববীতে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন পরিষেবা। ‘দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি’ কর্তৃক পরিচালিত এই পরিষেবাটি পাওয়া যাবে ৮০০১১১১৯৩৫ নম্বরে কল করে।

১৭ জুলাই,বৃহস্পতিবার  মসজিদে নববীর প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হেল্পলাইনটির উদ্বোধন করেন প্রেসিডেন্সির প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় আলেম ও প্রযুক্তি কর্মকর্তারা।

এই আধুনিক হেল্পলাইনটির মাধ্যমে হজ ও ওমরাহ সংক্রান্ত নির্দেশনা ছাড়াও নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদতের বিষয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাবে দিনরাত ২৪ ঘণ্টা। ইউনিফায়েড ক্লাউড কন্ট্যাক্ট সেন্টার হিসেবে এটি ধর্মীয় তথ্যসেবা আরও সহজ, কেন্দ্রীভূত ও প্রযুক্তিনির্ভর করেছে।

উদ্বোধনী বক্তব্যে শায়খ সুদাইস বলেন, “এই হেল্পলাইন প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থায় একটি গুণগত পরিবর্তন আনবে এবং মুসল্লিদের সঙ্গে উন্নত ও সরাসরি সংযোগ গড়ে তুলবে।”

নতুন এই সেবাটি ক্লাউড প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা পূর্বের বিচ্ছিন্ন ধর্মীয় তথ্যসেবা কেন্দ্রগুলোকে একত্র করেছে। এতে তথ্য দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সরবরাহ করা সম্ভব হবে।

যদিও বর্তমানে ভাষাভিত্তিক সেবার ঘোষণা দেওয়া হয়নি, তবে প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে—হেল্পলাইনটি মূলত ধর্মীয় নির্দেশনা প্রদানের উদ্দেশ্যেই চালু হয়েছে এবং এটি সৌদি ভিশন ২০৩০–এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটনে প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিচ্ছে। কলারদের তথ্য সুরক্ষায় উন্নত এনক্রিপশন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।