ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই: আরও দুইজন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই: আরও দুইজন গ্রেফতার ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।


নতুন করে গ্রেফতার হওয়া দুজন হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা চিরেন পাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে সুজন সরকার এবং একই উপজেলার সুজালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সাবুল ইসলাম শাকিল।


মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুজন ও শাকিলকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


এ সময় জেলা শহরের মুন্সিরহাট এলাকার ভুক্তভোগী কুতুব উদ্দিন থানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সদর থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে এবং দ্রুতই চার্জশিট আদালতে দাখিল করা হবে।


উল্লেখ্য, গত ২২ জুন ঠাকুরগাঁও শহরের শুক ব্রিজ এলাকায় ব্যবসায়ী কুতুব উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তিনি সদর থানায় মামলা দায়ের করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।