ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আজ শনিবার খোলা দেশের সব তফসিলি ব্যাংক, টানা তিন দিন বন্ধ

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে ব্যাংক খোলা, আমদানি-রপ্তানির জন্য বিশেষ নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
আজ শনিবার খোলা দেশের সব তফসিলি ব্যাংক, টানা তিন দিন বন্ধ ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি সমন্বয়ের জন্য আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকগুলোর সব কার্যক্রম পরিচালিত হবে।


দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে সাধারণ ছুটি থাকবে। এ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং কার্যক্রমে বিরতি পড়বে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে।


এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ছুটির দিনগুলোতেও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট জরুরি ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।