ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বিধি লঙ্ঘন করে তদবির নয়: পুলিশ সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৭:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বিধি লঙ্ঘন করে তদবির নয়: পুলিশ সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ নির্দেশনা ছবি সংগৃহীত

পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে পুলিশ সদস্যদের বিরত থাকতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়, যেখানে স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এ ধরনের কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এ ধরনের অনভিপ্রেত তদবির নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।


এছাড়া দেখা গেছে, পুলিশ সদর দফতর থেকে অনেক সময় শেষ মুহূর্তে চিঠি পাঠানো হয় এবং চিঠির বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন উপায়ে যোগাযোগ শুরু করেন। এতে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দেয়। আরও বলা হয়, অনেক প্রস্তাব অসম্পূর্ণ বা নিয়মবহির্ভূতভাবে পাঠানো হয়, যা কার্যক্রম বাস্তবায়নে সমস্যা তৈরি করছে।


এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে, যা হলো:

১) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

২) পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে অপ্রয়োজনীয় তদবির করা যাবে না।

৩) যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে হবে।

৪) বহিঃবাংলাদেশ ছুটির কাগজপত্র যথাযথভাবে যাচাই করে পাঠাতে হবে।

৫) চিকিৎসাজনিত ছুটির ক্ষেত্রে মেডিকেল বোর্ডের প্রত্যয়নসহ প্রতিবেদন দিতে হবে।

৬) আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে 'রুলস অব বিজনেস' অনুসরণ করতে হবে।

৭) প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে তথ্য হালনাগাদ রাখতে হবে।


এই নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।