নতুন পে স্কেলে যুক্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০২:০০:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০২:০০:২৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি সংগৃহিত
জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গেজেট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
গত ৭ অক্টোবর বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এতে জাতীয় পে স্কেল ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগের জারি করা গেজেট পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য নতুন পে স্কেলের গেজেট জারি করা হয়। সেই গেজেটের ভিত্তিতে এখন বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে চলছে।
উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেট পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।