ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা প্রশ্ন ফাঁস ছাড়াই এসএসসি শেষ, ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে কারখানার পানি পান করে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ ইরান হামলায় মাস্কের এআই ‘গ্রোক’ ব্যবহার করেছে আমেরিকা, পেন্টাগনের স্বীকারোক্তি ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতার আহ্বান রাশিয়ার, বুশেহরে ফিরছেন রুশ বিশেষজ্ঞরা বিনামূল্যে আর নয়? এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপে টাকা গোনার দিন শুরু সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: আজ রাত থেকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার শুরু মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ বন্দিদশায় অপহৃত নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তি কার্যকর দাউদকান্দি থেকে অপহৃত শিবির নেতা জিসান ২৩ ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় লাকসাম থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম বন্দরে শুল্ক হার ৩০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৩৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৩৬:২৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে শুল্ক হার ৩০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি-রপ্তানিতে শুল্ক হার ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আন্তঃমন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।
 

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বৃদ্ধি করা হলো। এতে রাজস্ব আয় বাড়বে, যদিও আমদানি-রপ্তানির খরচ কিছুটা বাড়তে পারে।
 

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। এজন্য আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়া হবে, তবে নিয়ে অপ্রয়োজনীয় প্রোপাগান্ডা বা গুজব ছড়ানো উচিত নয়।
 

উপদেষ্টা আশ্বস্ত করেন, বিদেশি অপারেটরদের মাধ্যমে বন্দর পরিচালনার কাজ দেওয়া হলেও সার্বিক নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। গত জুলাই সাইফ পাওয়ার টেকের পরিবর্তে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির পরিচালনার দায়িত্ব নেয়, যা নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
 

তিনি জানান, নতুন অপারেটর আসার পর নিউমুরিং টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ,২০০ একক কনটেইনার হ্যান্ডল করা হচ্ছে।
 

উল্লেখ্য, এনসিটি একটি আধুনিক এবং সুপারস্ট্রাকচার সমৃদ্ধ আন্তর্জাতিক মানের টার্মিনাল, যা বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
 

তবে পূর্ববর্তী পরিচালনাকারী প্রতিষ্ঠানও যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা।
 

পরিদর্শনকালে তিনি জাহাজে কনটেইনার ওঠা-নামার কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দরের সামগ্রিক উন্নয়ন সম্পর্কে অবগত হন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী

ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী