ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের

শ্রমিক ও বিভিন্ন সংগঠনের ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদের মধ্যেই সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার খসড়া কনসেশন চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:১৪:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব  ডিপি ওয়ার্ল্ডের ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার খসড়া কনসেশন চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও বিভিন্ন সংগঠনের ধারাবাহিক আন্দোলনের মধ্যেই এ অনুমোদন দেওয়া হলো।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এনসিটি ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত খসড়া চুক্তির অনুমোদন দেওয়া হয়।
 
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে। চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক অপারেটর ১৫ বছর এনসিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।
 
সরকারি বিজ্ঞপ্তিতে অপারেটরের নাম উল্লেখ করা হয়নি। তবে সরকারি পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে সরকারের পক্ষ থেকে জিটুজি কনসেশনের জন্য মনোনীত করা হয়েছে।
 
এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিরোধিতা চলছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক ও বন্দরসংশ্লিষ্ট সংগঠন এনসিটি কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। সেপ্টেম্বরে তারা মানববন্ধন, মিছিল ও অন্যান্য কর্মসূচির ঘোষণা দেয়।
 
বন্দর শ্রমিকদের পক্ষ থেকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বন্দরের শূন্য পদে নিয়োগ এবং চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
 
সরকারি পিপিপি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এনসিটি ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রকল্পটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রকল্পে আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নির্বাচন, লেনদেন কাঠামো তৈরি, চুক্তির খসড়া প্রণয়ন ও দরকষাকষির কাজে আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) লেনদেন উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।