ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

নতুন পে স্কেল বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল তথ্য চেয়েছে মাউশি

৭ অক্টোবরের মধ্যে পদ, গ্রেড ও জনবলের পূর্ণাঙ্গ হিসাব পাঠানোর নির্দেশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:৪৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:৪৯:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
নতুন পে স্কেল বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল তথ্য চেয়েছে মাউশি ছবি সংগৃহিত
জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে অধিদপ্তর। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী iBAS++-এর Pay Fixation Sub-system-এ বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ তথ্য প্রয়োজন। বিশেষ করে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো Organogram Sub-module-এ অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত সরকারি আদেশসহ (জিও) প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। চিঠি অনুযায়ী, তথ্যের হার্ড কপি মাউশির উপপরিচালক (এইচআরএম), ঢাকা কার্যালয়ের ৫৩০ নম্বর কক্ষে জমা দিতে হবে। পাশাপাশি Nikosh ফন্টে Word Document তৈরি করে সফট কপি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। নির্ধারিত ছকে পদের ক্রমিক নম্বর, বাংলা ও ইংরেজিতে পদের নাম, মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।