ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার

সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত

অভ্যন্তরীণ তদন্তে নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:২৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:২৯:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৫ বার পঠিত
সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত ছবি—সংগৃহীত

প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে সংবেদনশীল তথ্য ব্যবহারের অভিযোগে তিন গবেষকের সঙ্গে চাকরির সম্পর্ক ছিন্ন করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
 

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যে সংবেদনশীল তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে ওপেনএআই। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। তবে বরখাস্ত হওয়া কর্মীদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তারা।
 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানায়, অভ্যন্তরীণ তদন্তে তিন কর্মীর বিরুদ্ধে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে সংবেদনশীল তথ্য ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি পারস্পরিক আস্থার সংকট তৈরি হয়েছে।
 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বরখাস্ত হওয়া তিন গবেষক হিসেবে জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনির নাম উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁরা সাড়া দেননি।
 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিন গবেষকই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও সম্ভাব্য বিপদ নিয়ে মতামত প্রকাশ করেছিলেন। গত ১০ সেপ্টেম্বর মিকিতা বালেসনি এক পোস্টে আশঙ্কা প্রকাশ করে বলেন, এআইয়ের কারণে মানবজাতির সম্পূর্ণ বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে তাঁর ধারণা। এআই খাতের আরও কয়েকজন কর্মীও সাম্প্রতিক সময়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।
 

অন্যদিকে, ওপেনএআইয়ের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন তোমেক কোরবাক। ১১ সেপ্টেম্বর দেওয়া এক পোস্টে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান। একই সঙ্গে এ বিষয়ে প্রকাশ্যে মত প্রকাশের সুযোগ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
 

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতার মধ্যেই গবেষকদের বরখাস্তের ঘটনা সামনে এল। উন্নত এআই মানুষের অস্তিত্বের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে কি না, তা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা বাড়ছে।
 

গত মাসে ২৭ বছর বয়সী এআই গবেষক জ্যাকব কক্সন অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি সতর্ক করে বলেন, ওপেনএআইসহ বড় এআই প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতায় নেমে মানুষের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে।
 

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে এআই মডেলের নিরাপত্তা নিয়ে একাধিক উদ্বেগের ঘটনা প্রকাশ পেয়েছে। ওপেনএআই তাদের নতুন অ্যাস্ট্রা ৬.১ মডেল প্রকাশের পরিকল্পনা বাতিল করেছে। প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষায় মডেলটির নির্ভরযোগ্যতার ঘাটতি এবং নির্দেশনা অমান্য করার প্রবণতা শনাক্ত হয়েছে।

:


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।