ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ উদ্বোধন

সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনের নেতৃত্বে ৪ হাজার ৫৯২ জন জনবল নিয়ে গঠিত হয়েছে পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:২৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:২৮:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ উদ্বোধন ছবি: সংগৃহীত
সাইবার অপরাধ দমন ও ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিটটির উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
 
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইউনিটটি সাইবার অপরাধ দমনে কাজ করবে।
 
তিনি বলেন, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে দেশের সব থানা পর্যায়ের কর্মকর্তারাও সাইবার অপরাধ মোকাবিলায় দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে বিশেষায়িত ইউনিটটি কার্যক্রম পরিচালনা করবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার আইন প্রয়োগ কিংবা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমের কারণে যেন কোনো গণমাধ্যম ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।