ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ৩ শিক্ষকের পদাবনতি

তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সিন্ডিকেট সভায় তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:২৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:৩১:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ৩ শিক্ষকের পদাবনতি ছবি সংগৃহীত

ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পদাবনতি পাওয়া তিন শিক্ষক হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকাত আলী জানান, এসব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি অভিযোগগুলো তদন্ত করে সেগুলোর সত্যতা পেয়েছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ ধরনের অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই সিন্ডিকেটের মাধ্যমে তিন শিক্ষকের পদাবনতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যৌন নিপীড়নসহ যেকোনো ধরনের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার প্রশাসন সব সময় কঠোর অবস্থানে থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।