বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জিম্বাবুয়ে পুলিশ সূত্রে জানা যায়, হেলিকপ্টারটিতে দু’জন ক্রু এবং চারজন যাত্রী অবস্থান করছিলেন, যাদের মধ্যে দেশটির এক প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন। সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ জীবিত নেই। দুর্ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে, তবে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।
সূত্র: আরব নিউজ