ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ইসরায়েলগামী বিমানে কো-পাইলটের হামলা, তদন্ত চলছে

ভারতীয় ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের পর সৌদি আরবে জরুরি অবতরণ, অভিযুক্ত ওমানের নাগরিক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:২৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:২৭:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ইসরায়েলগামী বিমানে কো-পাইলটের হামলা, তদন্ত চলছে ছবি সংগৃহীত

দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ককপিটে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর ছুরিকাহত হন। একপর্যায়ে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঘটনায় অভিযুক্ত ওমানের নাগরিক কো-পাইলটকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। 
 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি দুবাই থেকে তেলআবিব যাচ্ছিল। মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর বিমানটির উচ্চতা দ্রুত কমে যায়। যাত্রী ও বিমানের অন্য কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিমানটি নিরাপদে তাবুকে অবতরণ করে। 
 

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কো-পাইলট ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, ইসরায়েলি যাত্রীদের হত্যা করার উদ্দেশ্যে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্তের উদ্দেশ্য সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন। 
 

ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটির ককপিটে হাতাহাতির ঘটনা ঘটেছিল। বিমানে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিমানটিকে তাবুক বিমানবন্দরে অবতরণ করান। সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর আগে স্পাইসজেটে কাজ করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের প্রশংসা করেছেন। 
 

সৌদি কর্তৃপক্ষের তদন্ত ও জিজ্ঞাসাবাদ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। ফ্লাইদুবাই জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।