ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে মোদির স্যালুট

৩৪ হাজার ফুট উঁচুতে সহ-পাইলটের ছুরিকাঘাতে মারাত্মক আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতায় বড় ধরনের বিমান দুর্ঘটনা রোধ করায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে মোদির স্যালুট ছবি: সংগৃহীত
দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর ফ্লাইটে মাঝ আকাশে ভয়াবহ নাশকতা রুখে ১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের এই ‘বীর’ সন্তানকে নিয়ে পুরো দেশ আজ গর্বিত।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন সত্যিকারের বীর। চরম বিপদের মুখে দাঁড়িয়ে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অটল সংকল্প দেখিয়েছেন। মোদি তার বার্তায় মাচ্ছারের সাহসিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ককপিটে রক্তাত্ব অবস্থায়ও সহ-পাইলটের আক্রমণ প্রতিহত করে ক্যাপ্টেন মাচ্ছার যে বীরত্ব দেখিয়েছেন, তাতে প্রতিটি ভারতবাসী আজ গর্বিত। তার অদম্য সংকল্প ও সঠিক সিদ্ধান্তের কারণেই মাঝআকাশে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং যাত্রীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে।
 
মারাত্মক আহত এই ভারতীয় পাইলটের দ্রুত সুস্থতা, নতুন শক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা জানান প্রধানমন্ত্রী।
 
৩৪,০০০ ফুট উঁচুতে উড্ডয়নকালে বোয়িং ৭৩৭ বিমানটি দ্রুত নিচে নামাতে শুরু করেন সহ-পাইলট। মাচ্ছার তাকে বাধা দিতে গেলে অভিযুক্ত সহ-পাইলট তাকে একাধিকবার ছুরিকাঘাত করে। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ১৩ বছরের অভিজ্ঞ পাইলট মাচ্ছার একা প্রতিরোধ গড়ে তোলেন এবং কৌশল করে ককপিটের দরজা খুলে দেন।
 
এর ফলে সামনের যাত্রীরা ভেতরে এসে আক্রমণকারীকে কাবু করতে সমর্থ হন। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ঘটনাটিতে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতীয় এই পাইলটকে ‘নায়ক’ বলে স্যালুট জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।