ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

সিরাজগঞ্জে ৯৪ চোরাই মোবাইলসহ আন্তজেলা চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ধুনটের মোবাইলের দোকানে চুরির পর ঢাকায় পালানোর পথে বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৪৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৪৩:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
সিরাজগঞ্জে ৯৪ চোরাই মোবাইলসহ আন্তজেলা চক্রের ৮ সদস্য গ্রেপ্তার ছবি সংগৃহিত
সিরাজগঞ্জে মহাসড়কে চলাচলকারী একটি বাসে অভিযান চালিয়ে ৯৪টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে জড়িত। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে বগুড়ার ধুনটের মাসুদ টেলিকম নামের একটি দোকানের শাটার কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোনগুলো চুরি করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মামলা হয়েছে। দোকানের মালিক মাসুদ রানা জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরদিন সকালে মার্কেটের নৈশপ্রহরী দোকানের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে স্থানীয় সিএনজি চালকদের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ জানতে পারে, আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে তারা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।