ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

সার মজুদের নিয়ম ভাঙায় ডিলারকে জরিমানা

বিক্রয়কেন্দ্রের বাইরে সার রাখায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০১:৫৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:২৮:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
সার মজুদের নিয়ম ভাঙায় ডিলারকে জরিমানা ছবি সংগৃহিত
গাইবান্ধার সাঘাটায় নির্ধারিত বিক্রয়কেন্দ্রের বাইরে বাড়িতে ৪০ বস্তা এমওপি (পটাশ) সার মজুদ করায় মো. মুঞ্জুরুল হক নামে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোনারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। মুঞ্জুরুল হক বোনারপাড়ার মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও অনুমোদিত সার ডিলার। কৃষি অফিসের কর্মকর্তারা নির্ধারিত বিক্রয়কেন্দ্রের বাইরে সার পরিবহনের বিষয়টি জানতে পেরে তার বাড়িতে গিয়ে ৪০ বস্তা এমওপি সার পান। পরে বিষয়টি জানানো হলে সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত ঘটনাস্থলে যান।

কৃষি অফিসের অনুমতি বা অবগতির বাইরে বাড়িতে সার মজুদের দায়ে মুঞ্জুরুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বাড়িতে থাকা সার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং পরে তা নিশ্চিত করা হয়। সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মুঞ্জুরুল হক বৈধ সার ডিলার হলেও অনুমতি ছাড়া বাড়িতে সার মজুদ করায় তাকে জরিমানা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।