ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

এআইয়ের জোয়ারে চীনের কারখানা খাত আবার প্রবৃদ্ধিতে

সেপ্টেম্বরে উৎপাদন খাতের PMI বেড়ে ৫০.১; এআই পণ্যের বৈশ্বিক চাহিদা ও আবহাওয়াজনিত বাধা কমায় গতি ফিরেছে কারখানায়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১২:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১২:১১:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
এআইয়ের জোয়ারে চীনের কারখানা খাত আবার প্রবৃদ্ধিতে ছবি: সংগৃহীত
বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বাড়তি চাহিদা ও আবহাওয়াজনিত বিঘ্ন কমে আসায় সেপ্টেম্বর মাসে চীনের কারখানা কার্যক্রম আবার প্রবৃদ্ধিতে ফিরেছে। দুই মাস সংকোচনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উৎপাদন খাত ঘুরে দাঁড়ানোর এই ইঙ্গিতকে অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
 
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশটির সরকারি ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫০ দশমিক ১ হয়েছে। আগস্টে এই সূচক ছিল ৪৯ দশমিক ৮। পিএমআইয়ের ৫০-এর ওপরে অবস্থান উৎপাদন খাতে প্রবৃদ্ধি এবং এর নিচে অবস্থান সংকোচন নির্দেশ করে।
 
ফলে টানা দুই মাস সংকোচনের পর সেপ্টেম্বরেই চীনের উৎপাদন খাত আবার সম্প্রসারণের পর্যায়ে ফিরল। উৎপাদন উপসূচকও বেড়ে হয়েছে ৫১ দশমিক ৭, যা আগস্টে ছিল ৫০ দশমিক ৪। নতুন অর্ডারের সূচকও ৫০ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করেছে। বেসরকারি জরিপেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি গ্লোবালের রেটিংডগ জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে চীনের ম্যানুফ্যাকচারিং পিএমআই বেড়ে ৫২ দশমিক ১ হয়েছে, যা আগস্টের ৫১ দশমিক ৫ থেকে বেশি এবং পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- এআই খাতের বৈশ্বিক উত্থান চীনের উচ্চপ্রযুক্তি পণ্য ও শিল্প উৎপাদনে চাহিদা বাড়াতে সহায়তা করছে। একই সঙ্গে আগস্টে ভারী বৃষ্টি ও টাইফুনের কারণে যেসব অঞ্চলের কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছিল, সেপ্টেম্বর মাসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেসব কারখানাও পুরোদমে কার্যক্রমে ফিরেছে।
 
তবে উৎপাদন খাতের এই ঘুরে দাঁড়ানো চীনের সামগ্রিক অর্থনীতির সব অংশে সমানভাবে দেখা যাচ্ছে না। দুর্বল অভ্যন্তরীণ ভোগ ও বিনিয়োগ এবং দীর্ঘস্থায়ী আবাসন খাতের মন্দা এখনো অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মানুষের ব্যয় করার প্রবণতা ও বেসরকারি বিনিয়োগে দুর্বলতা নিয়ে উদ্বেগ রয়েছে।
 
চীনের সেবা ও নির্মাণ খাতের কার্যক্রমও সেপ্টেম্বরে উন্নতি করেছে। সরকারি নন-ম্যানুফ্যাকচারিং পিএমআই আগস্টের ৪৯ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৫০ দশমিক ২ হয়েছে। অর্থাৎ এই খাতও সংকোচন থেকে প্রবৃদ্ধির পর্যায়ে ফিরেছে।
 
অর্থনীতির গতি ধরে রাখতে চীন সরকার এরই মধ্যে নতুন নীতিগত পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পুনঃঋণ সুবিধা বাড়িয়েছে। প্রথমবারের মতো নির্দিষ্ট শ্রেণির নতুন বাড়ি ক্রেতাদের জন্য বন্ধকী ঋণের সুদে ভর্তুকির ব্যবস্থাও চালু করা হয়েছে।
 
চীন চলতি বছর ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি ৪ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছিল, যা তিন বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির হার। ফলে উৎপাদন খাতে সেপ্টেম্বরের উন্নতি কিছুটা স্বস্তি দিলেও অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের দুর্বলতা কাটানো এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।