ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

মহেশপুরে ভিওআইপি ডিভাইসসহ আওয়ামী লীগের দুই কর্মী আটক

ডিবির অভিযানে বিপুল ডিভাইস ও বিভিন্ন সিমকার্ড উদ্ধার, টেলিযোগাযোগ আইনে মামলা প্রক্রিয়াধীন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১২:০০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:২৭:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
মহেশপুরে ভিওআইপি ডিভাইসসহ আওয়ামী লীগের দুই কর্মী আটক ছবি সংগৃহিত
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ও বিভিন্ন সিমকার্ড উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) এবং ইউনিয়ন যুবলীগের কর্মী শাহেব আলী (৩০)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়িটি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুলসংখ্যক ডিভাইস এবং দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়। একই অভিযানে আব্দুর রহিম ও শাহেব আলীকে আটক করা হয়। ঝিনাইদহ জেলা ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন-২০০১-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় আরও দুজনকে আসামি করা হবে।

তিনি জানান, অভিযানে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা ডিভাইস ও সিমকার্ড কীভাবে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।