নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর মহিলা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জিদনী (১৪) মারা যায়। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আতিয়া আক্তার রিমা (১১) মারা যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধদের মধ্যে জিদনীর শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহত জিদনী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহন মিয়ার মেয়ে। আর আতিয়া আক্তার রিমা ফতুল্লার মুসলিমনগর এলাকার আতাউর রহমানের মেয়ে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশীপুরের ওই মহিলা মাদরাসায় বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পাঁচ শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ অন্য শিক্ষার্থীরা হলো—লামিয়া (১৩), সুমাইয়া (১৩) ও আছিয়া (১২)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ, সুমাইয়ার ১৩ শতাংশ এবং আছিয়ার ৭ শতাংশ দগ্ধ হয়েছিল
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
নারায়ণগঞ্জে মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট, মৃত বেড়ে ২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনীর মৃত্যু, আরও দুজন আশঙ্কাজনক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:২৭:০০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর