কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন টেকনাফে কৃষিকাজের সময় বজ্রপাতে মোহাম্মদ আলম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে বাড়ির দিকে ফিরছিলেন আবুল কাশেম। ওই সময় এলাকায় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল।
বাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আবুল কাশেম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন দুপুরে টেকনাফ উপজেলার ডেগিলার বিল এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মোহাম্মদ আলম। বজ্রপাতের পর তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বজ্রপাতে মোহাম্মদ আলমের পেটের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, যুবক গুরুতর আহত
কুতুবদিয়ায় বাড়ির সামনে বজ্রপাতে আবুল কাশেমের মৃত্যু; টেকনাফে কৃষিকাজের সময় আহত মোহাম্মদ আলম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৮:৩৭:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৮:৩৭:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর