ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০৫

তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান; গ্রেফতারদের মধ্যে ১০৪ জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০৫ ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানায়, গ্রেফতার ১০৫ জনের মধ্যে তেজগাঁও থানার ২২ জন, শেরেবাংলা নগর থানার ৬ জন, মোহাম্মদপুর থানার ২৭ জন, আদাবর থানার ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১০ জন রয়েছেন।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে ১০৪ জন প্রাপ্তবয়স্ক। এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকেও অভিযানের সময় আটক করা হয়েছে।

তেজগাঁও বিভাগ জানিয়েছে, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে কী ধরনের অভিযোগ রয়েছে, তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

পুলিশ আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।