ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

নির্যাতনের অভিযোগে পালিয়ে আসা দুই গৃহপরিচারিকাকে উদ্ধার

ট্রিপল নাইনে ফোনের পর মোহাম্মদপুরের একতা হাউজিং থেকে দুই নারীকে উদ্ধার; গৃহকর্মী হিসেবে কাজের সময় নির্যাতনের অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৮:২৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৮:২৬:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
নির্যাতনের অভিযোগে পালিয়ে আসা দুই গৃহপরিচারিকাকে উদ্ধার ছবি সংগৃহীত

নির্যাতনের অভিযোগে পালিয়ে আসা দুই গৃহপরিচারিকাকে রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর মধ্যরাতে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, গেন্ডারিয়ার দারুল উলুম এমদাদীয়া মাদ্রাসার শিক্ষক সুলতান মাহামুদের বাসায় তারা দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। সেখানে কাজ করার সময় বিভিন্ন অজুহাতে প্রায়ই তাদের ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন তারা।

পুলিশ জানিয়েছে, দুই গৃহপরিচারিকা নিখোঁজ হওয়ার ঘটনায় শ্যামপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সুলতান মাহামুদ। পরে ওই জিডির বিষয়টি জানার পর উদ্ধার করা দুই নারীকে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ঘটনাটি মোহাম্মদপুর থানার আওতাধীন নয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা তদন্ত করে দেখবে এবং তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত সুলতান মাহামুদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।