ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সোলেমান দিয়াবাতে এখন অতীত, মোহামেডানে নতুন ভরসা বোয়েটাং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
সোলেমান দিয়াবাতে এখন অতীত, মোহামেডানে নতুন ভরসা বোয়েটাং সংগৃহীত ছবি

২৩ বছর পর লিগ শিরোপা এনে দেওয়া ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে মোহামেডানের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তবে নতুন মৌসুমে তিনি পাড়ি জমিয়েছেন আবাহনীতে। তার অভাব পূরণে মোহামেডান ভরসা রাখছে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ঘানার স্যামুয়েল বোয়েটাংয়ের ওপর।
 

ফুটবল দল ঢেলে সাজাতে ব্রাদার্সের ডিফেন্ডার রহমত মিয়া, ইয়ংমেন্স ফকিরেরপুলের উইঙ্গার রাফায়াল ট্রুডো, গোলকিপার তায়েব এবং আবাহনী থেকে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজাকেও দলে টেনেছে সাদা-কালোরা।
 

তরুণ ফুটবলারদের ওপর ভরসা রেখে গড়া এই দল নিয়ে আশাবাদী কোচ আলফাজ আহমেদ ও ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। পুরোনো খেলোয়াড়দের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দল থেকেও পাঁচ ফুটবলারকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
 

বিদেশি কোটায় মোজাফফরভ থাকলেও নাইজেরিয়ান সানডে ক্লাব ছেড়েছেন। তার জায়গায় আরও একজন বিদেশি স্ট্রাইকার নেওয়ার পরিকল্পনা রয়েছে মোহামেডানের।
 

২০২৫-২৬ মৌসুমের জন্য স্থানীয় ফুটবলার নিবন্ধনের সময় শেষ হলেও বিদেশি ফুটবলার নিয়ে দল গঠন এখনো চলছে। নতুন ভরসার দল নিয়ে মোহামেডান সমর্থকরা নতুন মৌসুমে আবারও সাফল্যের প্রত্যাশায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।