ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কলাম্বিয়া ইউনিভার্সিটির ৭০ জনের বেশি শিক্ষার্থীর শাস্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪১:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
কলাম্বিয়া ইউনিভার্সিটির ৭০ জনের বেশি শিক্ষার্থীর শাস্তি ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুটি বিক্ষোভে অংশ নেওয়া ৭০ জনের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি।
 
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
 
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির বাটলার লাইব্রেরিতে প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার বিবৃতিতে নিশ্চিত করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
 
বার্ষিক অ্যালামনাই সপ্তাহান্তে গত বছর বাটলার লাইব্রেরিতে বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ৮০ জনকে আটক করা হয়।
 
কলাম্বিয়া ইউনিভার্সিটি জানায়, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত শাস্তিমূলক ব্যবস্থা কী নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হবে না। শাস্তির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশনে রাখা, এক থেকে তিন বছরের জন্য ছাত্রত্ব বাতিল, ডিগ্রি বাতিল কিংবা বহিষ্কার।
 
সূত্রটি এনবিসি নিউজকে ফোন করে জানায়, যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়েছে, তাদের দুই-তৃতীয়াংশের ক্ষেত্রে দুই বছরের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
শাস্তির সিদ্ধান্তর বিষয়টি নিশ্চিত করেছে কলাম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্নের দাবিতে কাজ করা সংগঠন কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টাইড ডাইভেস্ট-সিইউএভি।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিইউএভি জানায়, মে মাসের বিক্ষোভে অংশগ্রহণের জন্য সোমবার বিকেলে প্রায় ৮০ শিক্ষার্থীকে এক থেকে তিন বছরের জন্য ছাত্রত্ব বাতিল বা বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
 
শিক্ষার্থীদের সংগঠনটি জানায়, চিঠির শর্ত অনুযায়ী, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে হয় ক্ষমা প্রার্থনা করতে হবে নতুবা বহিষ্কারের শিকার হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।