ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

মাইলস্টোন ঘটনায় রাজনৈতিক অপপ্রয়াস থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:০১:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
মাইলস্টোন ঘটনায় রাজনৈতিক অপপ্রয়াস থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কট মোকাবিলায় সংহতির পরিচয় দিতে হবে।


মঙ্গলবার (২২ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।


বিবৃতিতে তারেক রহমান বলেন, “এই শোকের সময়ে আমি সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। সমাজে বিভাজন, সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা নয়, বরং সহনশীলতা ও আত্মসংযমের ভিত্তিতে একটি মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।”


তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্য জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব গোষ্ঠীকে শোকাবহ পরিস্থিতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অপচেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

তারেক রহমান আরও বলেন, এখন দরকার জাতিগতভাবে সহানুভূতি ও ঐক্য প্রকাশ করা। আমাদের শক্তি ও মনোযোগ নিবদ্ধ থাকা উচিত নিখোঁজদের খোঁজে, নিহতদের যথাযথ হিসাব রক্ষায়, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে স্বচ্ছ তদন্তের পথে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।