ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ: ৪ পুলিশ প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১১:১৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১১:১৮:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ: ৪ পুলিশ প্রত্যাহার ছবি: সংগৃহীত
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
 
দায়িত্বে অবহেলা ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের প্রত্যাহার করা হয়। 
 
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) খোকন ইসলাম (৩৫), কনস্টেবল ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রেনটি চলন্ত থাকা অবস্থায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তল্লাশির কথা বলে ওই নারীকে খাবারের বগিতে (ক্যান্টিন) নিয়ে যান। সেখানে তার সঙ্গে অসদাচরণ করা হয় এবং টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক ওই নারীকে ধর্ষণ করেন। 
 
ঘটনার পরপরই ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে সহায়তা চান। ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ট্রেনটির অবস্থান শনাক্ত করে। ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে সেখান থেকে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
 
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের সরাসরি সম্পৃক্ততা ছিলো কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার সময়ে দায়িত্বে অবহেলার কারণে ট্রেনে নিয়োজিত চার পুলিশ সদস্যকেই তাৎক্ষণিকভাবে সাময়িক প্রত্যাহার করে পাকশী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
 
তিনি আরও জানান, তদন্ত শেষে এই ঘটনার প্রকৃত কারণ ও মূল দোষীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও রেলওয়ে পুলিশের তদন্ত কাজ চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।