ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, বিএনপি নেতাও আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, বিএনপি নেতাও আহত সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাধা দেওয়ায় স্থানীয় এক বিএনপি নেতা তৌহিদ মিয়াও আহত হন।
 

আহত প্রবাসী সামদানীর পিতা রহিছ মিয়া ২১ জুলাই আদালতে একটি মামলা করেন, যাতে পাঁচজনকে আসামি করা হয়। বর্তমানে সামদানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রকিব মিয়া নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন। এসব বিষয়ে একাধিকবার তাকে সতর্ক করেছিলেন তার চাচাতো ভাই ও স্থানীয় বিএনপি নেতা তৌহিদ মিয়া।
 

এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে সামদানীর কাছে রকিব ও তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। সামদানী তা দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে আহত করা হয়। প্রতিবাদ করতে গিয়ে আহত হন তৌহিদ মিয়াও।
 

আহত বিএনপি নেতা তৌহিদ মিয়া বলেন, “দলের বদনাম হবে ভেবে আমি তাকে বারবার সতর্ক করেছিলাম। কিন্তু সে শোনেনি। এখন প্রবাসীকে কুপিয়ে আহত করেছে, আমাকেও ছাড়েনি।”
 

অভিযুক্ত রকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
 

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আদালতে মামলা হয়েছে। কোর্টের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।