ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

স্পেনে গ্যারেজে আগুন, প্রাণ গেল বাংলাদেশি তরুণ ইউসুফের

মাদ্রিদে সাইকেল গ্যারেজে আগুনে প্রাণ গেল ২৬ বছরের ইউসুফের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১২:৫০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১২:৫২:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
স্পেনে গ্যারেজে আগুন, প্রাণ গেল বাংলাদেশি তরুণ ইউসুফের ছবি সংগৃহিত
মাদ্রিদে সাইকেল গ্যারেজে ভয়াবহ আগুনে ফুড ডেলিভারিকর্মী ২৬ বছর বয়সী ইউসুফ হাসান আলিফের মৃত্যু হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে সাইকেল রাখার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে মো. ইউসুফ হাসান আলিফ (২৬) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশনসংলগ্ন ওই গ্যারেজে আগুন লাগে।

নিহত ইউসুফ হাসান আলিফ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি স্পেনে ফুড ডেলিভারির কাজ করতেন। তার বাবার নাম আব্দুল মোতালিব। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হঠাৎ গ্যারেজটিতে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

তবে গ্যারেজের ভেতরে আটকা পড়ায় ইউসুফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যারেজে রাখা বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর গ্যারেজটির নিরাপত্তাব্যবস্থা ও সেখানে কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।