ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে সরকারের ১৮০ দিন পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব ইরানের সেনাপ্রধানের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়ে ২৪৪৩ মিলিয়ন ঘনফুটে ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ কিডনি ও লিভারের জটিল রোগে নিঃস্ব লাখো পরিবার,বাড়ছে অসহায়ত্ব প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকটে যা বললেন হাসনাত এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল ঢাকা-দিল্লী মনস্তাত্ত্বিক টানাপোড়েন: প্রধানমন্ত্রীর ভারত সফর কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করল সামিট এলএনজি টার্মিনাল, কাটছে সংকট ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে যাত্রী

অর্থবছরের হিসাব বদলাচ্ছে, ২০২৮-২৯ থেকে নতুন সময়সূচি

বর্ষাকালে উন্নয়নকাজের বিঘ্ন ও জনদুর্ভোগ কমাতে এপ্রিল-মার্চ ভিত্তিতে অর্থবছর পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:০৬:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
অর্থবছরের হিসাব বদলাচ্ছে, ২০২৮-২৯ থেকে নতুন সময়সূচি ছবি সংগৃহীত

দেশের অর্থবছরের প্রচলিত হিসাব পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বর্তমানে জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও ২০২৮-২৯ অর্থবছর থেকে তা পরিবর্তন করে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ১২ মাসের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের একটি অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে পরিচালনা করা হবে। অর্থাৎ ওই অর্থবছরের মেয়াদ হবে জুলাই থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ২০২৮ সালের এপ্রিল থেকে নতুন অর্থবছরের হিসাব পদ্ধতি কার্যকর হবে।

সোমবার (১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থবছরের সময়সূচি পরিবর্তনের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে প্রচলিত অর্থবছরের কাঠামো পরিবর্তনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সময়সূচির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বর্ষাকালকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে ধরনের বাস্তবায়নগত সমস্যা তৈরি হয়, তা কমানো। একই সঙ্গে বর্ষার সময়ে সড়ক, অবকাঠামো ও অন্যান্য নির্মাণকাজ পরিচালনার কারণে মানুষের যে ভোগান্তি তৈরি হয়, সেটিও কমানোর লক্ষ্য রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলে বছরের তুলনামূলক শুষ্ক সময়কে সামনে রেখে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, মেরামত ও বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। বর্ষাকালে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি বা কাজ বন্ধ থাকার কারণে অর্থবছরের শেষ দিকে ব্যয়ের চাপ তৈরি হওয়ার যে প্রবণতা রয়েছে, নতুন কাঠামোর মাধ্যমে সেটিও কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে অর্থবছরের সময়সীমা পরিবর্তনের কারণে সরকারি বাজেট প্রণয়ন, হিসাব সংরক্ষণ, রাজস্ব আদায়, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন আর্থিক প্রতিবেদনের কাঠামোতেও পরিবর্তন আনতে হবে। এ জন্য সংবিধান ও সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিদ্যমান সিস্টেমেও প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে। সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর হিসাব ব্যবস্থা নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

নতুন পদ্ধতিতে যাওয়ার আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অন্তর্বর্তী সময়ের মাধ্যমে বর্তমান জুলাই-জুন কাঠামো থেকে এপ্রিল-মার্চ কাঠামোয় ধাপে ধাপে রূপান্তর সম্পন্ন করা হবে। ফলে ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল মাসে নতুন অর্থবছর শুরু হয়ে পরবর্তী বছরের মার্চে শেষ হবে। সরকারের আশা, এই পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়ন ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় আরও সমন্বিত কাঠামো তৈরি হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।