ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:৫৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:৫৪:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক প্রকাশ ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
 

সোমবার (২১ জুলাই) এক সংবাদবার্তায় চীনা দূতাবাস জানায়, ঢাকায় ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দূতাবাসের পক্ষ থেকে মৃত ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে চীন।

 

ঘটনার বিষয়ে জানা যায়, আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের কর্মীরা ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।