ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ইমিগ্রেশনে স্থায়ী ক্যাডার গঠনের উদ্যোগ, বাড়বে দক্ষতা নাকি সিন্ডিকেট

স্থায়ী জনবলে দক্ষতা বাড়ানোর উদ্যোগ, তবে অনিয়মের ঝুঁকি নিয়ে প্রশ্ন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪৩:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
ইমিগ্রেশনে স্থায়ী ক্যাডার গঠনের উদ্যোগ, বাড়বে দক্ষতা নাকি সিন্ডিকেট ছবি সংগৃহিত
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর ইমিগ্রেশন সেবা আরও দক্ষ ও আধুনিক করতে স্থায়ী ‘ইমিগ্রেশন ক্যাডার’ গঠনের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে সাবেক পুলিশ কর্মকর্তাদের আশঙ্কা, দীর্ঘদিন একই জনবল ইমিগ্রেশনে দায়িত্ব পালন করলে অনিয়ম ও সিন্ডিকেটের ঝুঁকি বাড়তে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ হাজার যাত্রী যাতায়াত করেন। তাদের পাসপোর্ট যাচাই ও নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বে স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের ৬ শতাধিক সদস্য কাজ করছেন।

সংশ্লিষ্টরা জানান, ইমিগ্রেশন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মো. শাহআলম বলেন, ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট ম্যানুয়াল রয়েছে এবং প্রশিক্ষকদের জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়। বিমানবন্দরের সেবার মান বাড়াতে প্রেষণে বদলির পরিবর্তে স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার গঠনের প্রস্তাবের কথা জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, দেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ভবিষ্যতে বগুড়ায় আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে।

ইমিগ্রেশনে প্রশিক্ষিত পুলিশ সদস্যদের স্থায়ীভাবে নিয়োগ দিলে দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে তাদের দক্ষতা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি। মন্ত্রণালয়ের মতে, স্থায়ী কাঠামো চালু হলে আন্তর্জাতিক আইন, ইমিগ্রেশন ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় কর্মকর্তাদের দক্ষতা বাড়বে। তবে সাবেক ডিআইজি মো. শাহআলম মনে করেন, একই ব্যক্তি দীর্ঘদিন একই দায়িত্বে থাকলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। তার মতে, নিয়মিত বদলি ও রোটেশন কর্মকর্তাদের সতর্ক রাখে এবং ইমিগ্রেশন ব্যবস্থায় জবাবদিহি বজায় রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার গঠনের আগে জনবল ব্যবস্থাপনা, বদলি ও রোটেশন, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।